FAQs

পৃথিবী — আপনার শহর, আপনার বিশ্বাস।
পৃথিবী আপনাদের শহর রাজশাহী থেকে জন্ম নেওয়া একটি বিশ্বস্ত ই-কমার্স প্ল্যাটফর্ম। আমরা দৈনন্দিন প্রয়োজনীয় ও উন্নত মানের পণ্য সহজেই আপনার দোরগোড়ায় পৌঁছে দিই।
স্বচ্ছ অর্ডার প্রক্রিয়া, নির্ভরযোগ্য ডেলিভারি এবং বিক্রয়-পরবর্তী দায়িত্বশীল সাপোর্ট — এটাই আমাদের প্রতিশ্রুতি।
আমাদের লক্ষ্য খুব সহজ: রাজশাহীর প্রতিটি মানুষকে একটি নিরাপদ, সহজ ও আনন্দদায়ক অনলাইন শপিং অভিজ্ঞতা দেওয়া। আমাদের পুরো অপারেশন রাজশাহী শহরকেন্দ্রিক, তাই আমরা আপনাদের সবচেয়ে দ্রুত ও যত্নসহকারে সেবা দিতে পারি।
পৃথিবী থেকে কীভাবে অর্ডার করবো?
অর্ডার করা খুবই সহজ। মাত্র ৪টি ধাপে অর্ডার সম্পন্ন করুন:
- পছন্দের পণ্য নির্বাচন করুন
- Add to Cart বাটনে ক্লিক করুন
- Checkout পেজে আপনার ঠিকানা ও যোগাযোগের তথ্য দিন
- অর্ডার কনফার্ম করুন
অ্যাকাউন্ট ছাড়া কি অর্ডার করা যাবে?
হ্যাঁ, আপনি অতিথি (Guest) হিসেবেও অর্ডার করতে পারবেন। তবে অ্যাকাউন্ট খুললে অর্ডার ট্র্যাকিং, অর্ডার হিস্ট্রি ও পরবর্তী অর্ডার আরও সহজ ও দ্রুত হয়।
অর্ডার ট্র্যাক করা যাবে?
হ্যাঁ। অর্ডার করার পর আপনাকে একটি অর্ডার নম্বর দেওয়া হবে। সেই নম্বর দিয়ে আপনি সহজেই আপনার অর্ডার ট্র্যাক করতে পারবেন।
পেমেন্ট অপশন কী কী আছে?
আমরা নিম্নলিখিত পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি:
- ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) (COD)
- বিকাশ / নগদ / রকেট
কত দিনে ডেলিভারি পাবো? ডেলিভারি চার্জ কত?
- রাজশাহী শহরে: ১–২ দিনের মধ্যে
- অন্যান্য জেলায়: ৩–৫ দিনের মধ্যে
ডেলিভারি চার্জ আপনার লোকেশন ও পণ্যের ওজনের উপর নির্ভর করে। চেকআউট পেজে সঠিক চার্জ দেখতে পাবেন। যদি কোনো কারণে ডেলিভারিতে দেরি হয় তাহলে আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করলে, আপনাকে তাৎক্ষণিক আপডেট জানিয়ে দেবে।
একই দিনে ডেলিভারি পাওয়া যাবে?
হ্যাঁ, রাজশাহীর নির্দিষ্ট এলাকায় Same Day Delivery সুবিধা পাওয়া যায় (সীমিত সংখ্যক অর্ডারের ক্ষেত্রে)।
কোন ক্ষেত্রে রিটার্ন করা যাবে? প্রক্রিয়া কি জটিল?
না, আমাদের রিটার্ন প্রক্রিয়া খুবই সহজ ও গ্রাহকবান্ধব। ভুল পণ্য, ত্রুটিপূর্ণ, ড্যামেজড অথবা মিসিং আইটেম হলে পণ্য গ্রহণের ৩ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলেই রিটার্ন পেয়ে যাবেন।
রিফান্ড পেতে কত সময় লাগে?
রিটার্ন অনুমোদনের পর ৫–১০ কার্যদিবসের মধ্যে আপনার রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবং ডেলিভারি চার্জ যে টাকা নির্ধারণ করা হবে সে টাকা কেটে রাখা হবে।
আপনাদের সাথে যোগাযোগ করবো কীভাবে?
আমাদের সাথে যেকোনো সময় যোগাযোগ করতে পারবেন:
📞 ফোন: 01516091406 / হোয়াটসঅ্যাপ
📧 ইমেইল: info@pithibi.com
